রাত ১:৩০। তখন রনি বাইরে হাঁটছিল। তাদের গ্রামে রাত একটার পর বাইরে বের হওয়া নিষেধ। কিন্তু রনি এটা জানত না।

হাঁটতে হাঁটতে রনির মনে হলো, কেউ যেন তার পেছনে আছে। সে তার এক বন্ধুকে ফোন করল। তার বন্ধু বলল, “আমি তোমার পেছনে।”

কিন্তু রনি যখন পেছনে তাকাল, তখন কাউকেই দেখতে পেল না। সে ভয় পেয়ে ফোন কেটে দিল। কিন্তু ফোন কাটছিল না। ভয়ে সে ফোনটা ফেলে দিল। তারপর কথা থেমে গেল।

রনি ভয় পাচ্ছিল, কারণ জায়গাটা ছিল অন্ধকার। সেখানে কোনো লাইট ছিল না। রনি হঠাৎ পেছনে তাকিয়ে দেখল, সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন।

রনি মহিলাকে বলল, “আপনি কি আমাকে আমার বাসায় নিয়ে যাবেন?”

মহিলা কোনো শব্দ না করে দৌড়াতে লাগলেন। রনিও দৌড়াতে লাগল। একসময় দৌড়াতে দৌড়াতে মহিলাটি থামলেন। রনিও থেমে গেল।

রনি সামনে তাকিয়ে আবার পেছনে তাকিয়ে দেখল, মহিলাটি নেই। সামনে তাকাতেই দেখল, মহিলাটি সামনে দাঁড়িয়ে আছেন।

সকাল তখন ৯টা। তার লাশ দেখা গেল।

— মোঃ সাদমানুল হক ভূঞা