আজ মৃত্যুকে জড়িয়ে, বাহাদুরির বাজপাখি উড়ন্ত পলক, ক্ষুদ্র ঝলক, মৃত্যুকে কাছে ডাকি দুনিয়া যেথা এনে বৃথা মৃত্যুর কলরব। মৃত্যু মানে সবই শেষ, চূড়ান্ত এই একটি মাত্র পথ গুরু-শিষ্য, বৃদ্ধ-জোয়ান, উপেক্ষিত আজ সকল অভিমান। সিংহ যার শির, সে শ্বাসে টানে দম মৃত্যুমুখী বিদায়ী শ্বাস অমরত্বের আভাস এটাতো সেটা, যেটা সকল প্রচেষ্টার বৃথা হারাবে সে প্রাণোকন্ঠ দেবতা, মৃত্যুর দাস কোথা? টানবে এক টান প্রকাশ পাবে মৃত্যুর শ্বাস ও এতৎ কখন তো শেষ যাত্রা কখন

আজ হারাবে সবাই, দাসত্বের ঘরে জন্মানো রাধা শ্রী শ্রী লোকনাথের ধৈর্যের স্মরণ এযেন আরেক ধৈর্য্য করে মুক্ত হবে মৃত্যুর ধারক কাহন ইহা নাকি মুহাম্মদের দান, কষ্ট কমবে যখন আজরাইল টানবে শেষ টান, হবে ভবলীলার অবসান। শৌর্য, ধৈর্য, ঐশ্বর্য সবই দিতে টান তবে এক ঈশ্বরের এক টান তার কাছে হবে অন্তর্ধান বাকি সকল টান তবুও কেন মোহের বশে, মহত্বের সন্ধান যার ফলে হচ্ছে না মহাদুর্নীতির অবসান। মুসলমানে জুটবে চিহ্ন, সনাতনে ছায়ে মুক্ত তবুও আজ হা, হা, খা, খা মহত্বই মহীমহন।