কনার তার বড় ভাই কাকনের শুধুমাত্র একটি স্মৃতি ম্লানভাবে মনে আছে। সেদিন কাকনকে তার পরিবারের সামনে গাছের সাথে বাঁধা হয়। তার পরিবারের এ কাজে অসম্মতি থাকলেও, কাকনকে বাঁচার কারোর ক্ষমতা ছিল না। কনা সে সময়ও কেঁদো কেঁদো স্বরে বলছিল-মা, ওরা দাদাকে বেঁধে রেখেছে। দাদাকে ছাড়াও। তবে তাদের মা অম্বারিণীর আখির জল ঢাকা ছাড়া কোন কিছুরই স্বার্থ ছিল না আর ওদের বাবা এক কোণে নিজেকে বাকহীনদের মতো নির্বাক করে রেখেছিল।
কাকন যে কি অপরাধ করেছিল আর কি অপরাধ করে নাই, তা নিজ চোখে না দেখলেও চাটুয্যদের মনে তার জন্য ভীষণ ধিক্কার আর ক্ষোভ জন্মেছিল। তাদের বড় ছেলে সুদীপ যখন তার উপর আঘাতের বর্ণনা শুনালো, তখন চাটুয্যদের মন আগুনে জ্বলে ওঠে। ওরা কনার বাড়িতে এসে কাকনকে বাঁধে। হায়রে! সেই কাকনও ওদিন জানত যে তাকে ভীষণ শাস্তি পেতে হবে। চাটুয্যরা যখন তাকে অপরাধের কথা জিজ্ঞাসা করে, সে নিজ বাচনের স্বীকার করে নেয়। যখন চাটুয্যদের কর্তা জগৎলাল চাটুয্য রুক্ষ স্বরে মারার কারণ জানতে চাইল। তখন কাকন স্পষ্ট গলায় বলেছিল-ও পাড়ার জেলেনির মেয়ের সহিত বাজে আচরণ করেছিল।
শুনে জগৎলালের রাগ আরও চওড়া হয় আগুনের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো তার রাগ বের হওয়ার উপক্রম হয়। সে কাকনের মুখে এক চড় বসিয়ে দেয়। অপ্রস্তুত কাকন তখনো বুঝেনি, যে তারপর কি হবে। চর দেওয়াতে অম্বারিণীরা কাছে আসতে ধরলে, এক দিকে তারা থেমে যায়। এর পরপরই চাটুয্যদের অন্যান্য ছেলেরা লাঠিগাছা যোগাড় করে আনে। পরক্ষণেই সেসব দিয়ে তীব্র বেগে একটার পর একটা মারতে থাকে। সে মারে যে কি কষ্ট হয়েছিল তা শুধু ভগবানই জানেন। প্রথম দশটার পর কাকন জোরে চিৎকার করে বলে-ওমা আমায় বাঁচাও আমায় বাঁচাও। তবুও তার অনুনয়ে চোখ মোছা ছাড়া পরিবারের কারর সামর্থ্য ছিল না। মনে মনে তারা প্রার্থনা করছিল যে ভগবান যেন তাকে আশ্রয় দেয়। সেদিন বোধ হয় ভগবান কাকনের প্রতি বেশিই মায়া করেছিল। তাই তাকে আশ্রয় না দিয়ে, নিজেরই কাছে নিয়ে নেয়। ওই দিন কমবেশি ২০টা মারের পর কাকন অজ্ঞান হয়ে পড়ে। তাও বজ্জাতেরা তার জ্ঞানহীন দেহে আঘাত চালাতেই থাকে। যখন দেখে কাকন কাঁদছে না, তখন ওরা কোন ক্ষমা নে চেয়ে, নিষ্পাপের মতো করে চলে যায়। পরদিন কাকনের জ্ঞান ফিরলে প্রচন্ড জ্বর শুরু হয় সে ভীষণ জ্বরে সে না পেলে খেতে, না পেলে দেখতে এই রোগের জন্য চিকিৎসার সামর্থ্য ছিল না ওদের বাবার। শেষে কবিরাজকে এক বাটি চালের বিনিময়ে আসতে বললেও রাতে কাকন মারা যায়।
কনা বড় হলে দেখতে তার বড় ভাইয়ের মতোই হয়। লম্বা গড়ন, তেল চকচকে ত্বক, খাটো চুল-এসব তার বড় ভাইয়েরও ছিল। তাদের পরিবারে না ছিল সুখ। না ছিল সম্পদ। অর্থের অভাবে তার তার পড়াশোনা হয়নি। তার বাবা একজন কাঠুরে ছিল। নিজের কাঠ কাটার অনেক দক্ষতা ছিল। সে চেয়েছিল তার ছেলে কিছু না করুক, অন্তত কাঠ কেটে সংসার চালাক। তবে ছেলের দুর্বলতার জন্য সে কাজ কনারর জন্য উপযুক্ত হয় না।
তাদের সংসারের সবচেয়ে বড় ধাক্কা আসলো যখন হঠাৎ একদিন কনার বাবা পুকুরে পড়ে মারা গেল। সেদিন হতে কনাদের পরিবারের জীবনযাত্রা পাল্টে গেল। আগে যাদের নুন আনতে পান্তা ফুরাতো তাদের পান্তা এখনো হয়ই না আর নুন কেনা দুঃসাধ্য।
স্বামীর মৃত্যুর পর অম্বারিণী পাগলের মতো হয়ে গেল। আগে সে যা করত এখন কিছুই করে না। সব সময় মনে মনে কি যেন ভাবে।
তখনও, চাটুয্যদের সুনাম বিরাজমান। সব ছেলেরা বড় বড় হয়ে গিয়েছে। জগৎলালের পৈত্রিক ভিটা ও ব্যবসার কাজও তারা করছে। কয়জন আবার শহরে গিয়ে চাকরিও করে। জগৎলালের এখন কাজ করা লাগে না। শুধু বসে বসে থাকে আর তার সন্তানদের যোগ্য পাত্রী খোঁজে। কারণ তাদের সমাজে এখনও বিশ্বাস ব্রাহ্মণদের কাছে মেয়ের বিবাহ নিশ্চিত করা সর্বোত্তম। তাই জগৎলাল অবসর সময়েই তার অবিবাহিত ছেলেদের পাত্রী খোঁজেন।
চাটুয্যদের বাড়িতে কাজের লোকের সবচেয়ে প্রয়োজন পড়ে এত বড় বাড়ি ও পরিবারের ঘর মোছা, রান্না করা, বাসন মাজা ইত্যাদির জন্য লোক লাগেই।
একদিন বিকেলেই অম্বারিণী ঘরে ফিরে আসে। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে মন খারাপ। কনার কাছে গিয়ে বলল
– বাবু তোমার জন্য কাজ পেয়েছি।
খানিকটা হতভম্ব হলো কনা। এসবের জন্য অপ্রস্তুত ছিল কনা।
– কি কাজ?
– বাবু, চাটুয্যদের বাড়িতে কটা দিন ঝাড়ুর কাজ করতে হবে তুমি কয়দিন করার পরে তোমায় নিয়ে যাবে।
এই কথাটি যেন কনার বুকে হরিণীর শরীরে তীর লাগার মত করে আঘাত হানল। যে বাড়ির লোকেরা তার ভাইকে মেরেছে তাদের বাড়িতে কিভাবে সে কাজ করবে?
কারণ থাকলেও কনা তার মাকে না করতে পারল না। চাটুয্যরা হল গ্রামের সবচেয়ে ধনী পরিবার। আর তাদের কাছে গেলে মেথররা টাকা-কড়ি পায় এবং বড় কথা হলো সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তাই কষ্ট, বেদনা সব ভূলে পেটের জন্য বাঁচতে হবে।
পরদিন কনা কে নিয়ে যাওয়া হল চাটুয্যদের বাড়িতে। গিয়ে অম্বারিণী প্রথমে জগৎলালের স্ত্রী সাগরিকার কাছে গিয়ে কনার পরিচয় করিয়ে দিল। সাগরিকা কনাকে একবার দেখল। দেখে তার সন্দেহ হলো যে কনা কাজ করতে পারবে কিনা। অম্বারিণী তাকে বেশ ভালোভাবে বোঝালেন যে কনা কাজ করতে পারবে। এমনকি তাকে যে কাজ দেওয়া হবে, তা সে করবে এমন কথাও বলল। অনেকক্ষণ বোঝাবুঝির পর সাগরিকা কাজের সম্মতি জানালো আর শুরু হয়ে গেল কনার জীবনযাত্রা।
চাটুয্যের বাড়িতে কনার দিন সাধারণভাবে যাচ্ছিল। তার কাজ ঘর ঝাড়ু দেওয়া, আঙিনা পরিষ্কার করা, গরু-গাই সামলানো, বাগানে পানি দেওয়া। পরিবারের সদস্যদের সাথে খুব বেশি দেখা হয় না তার। মাঝে মাঝে সাগরিকা আসে। তার খাওয়া-দাওয়ার জন্য একজন লোক তাকে তিনবেলা খাবার এনে দেয়। আর থাকার জন্য রয়েছে গোমস্তাদের পুরনো টিনশেড বাড়ি, সেখানে সে ও অন্যান্য চাকর থাকে।
এভাবে করে দিন ভালো যাচ্ছিল। তবে একদিন প্রয়োজনে তাকে চাটুয্য বাড়ির সকালের খাবারের জন্য গ্লাস, ঘটি, বাটি টেবিলে রাখতে বলা হয়। সে ঠিকই সেগুলো নিয়ে যাচ্ছিল। তবে ভুলক্রমে তার তালু জগৎলালের গ্লাসের উপরিভাগে ঠোঁট রাখার জায়গায় লেগে যায়। সে বিষয়টি খেয়াল না করলেও জগৎলাল ঠিকই খেয়াল করেছিল। সে টেবিলে গেলাসগুলো রাখলে সবাই যে যারটা নিয়ে নেয় আর তখনই জগৎলাল ক্ষিপ্ত হয়ে তার গ্লাস মাটিতে ফেলে দিয়ে ভেঙে ফেলেন। আর জোরে কনার মুখে থাপ্পড় দেন।
– তুই দেখিস নি কি করেছিস? আমার পানির গ্লাস নোংরা করেছিস! এই গ্লাসের পানি খেলে তো অসুস্থ হতাম! মরে যেতাম, যা ভাগ এখান থেকে!
জগৎলালের কথা শুনে কনা সাথে সাথে বাড়ি থেকে বের হয়। ওদিন খুব কষ্ট পেয়েছিল সে। পরে, তার টিনশেড বাড়িতে গিয়ে মেঝেতে তার শোয়ার জায়গায় কিছুক্ষণ কেঁদেছিল সে। আর বলছিল- ঘরে ফিরব মা। আর থাকব না।
পরের দিন আবার তাকে বাড়ির ছোট ছেলে সুদীপের ঘর ঝাড়তে বলা হয়। কনা তারে কত্রীর নির্দেশ মতো ঝাড়তে যায়।
সুদীপ বড় হলেও তার ভাবসাব বদলায়নি। এমন কি সে আগের চেয়েও খারাপ কাজ করে এখন। পরিবারকে না বলে মেয়েদের নিয়ে ঘুরে। ধূমপান করে। এ সব পরিবার এখন পর্যন্ত একদিনও জানতে পারিনি। জানলে, সুদীপের না থাকবে জীবন, না থাকবে বাড়ি। তাকে বাসা থেকে বের করে দেওয়া হবে শুনলে। কারণ তার পরিবার মনে করে ব্রাহ্মণরা হলো সমাজে সবচেয়ে সম্মানিত, তারা বাজে কাজ করতে পারে না।
ওই সকালে সুদীপের সিগারেটের প্যাকেটটি সেলফের উপরে পড়েছিল। কেউ জানতে যাতে না পায়, তাই তার রুমাল দিয়ে সে আগে থেকে ঢেকে রেখেছিল ওটা। ওর পাশেই ছিল তাই একটা দামি হাতঘড়ি।
কনা রুমে ঢুকতেই বাতাসের কারণে প্যাকেটটি আংশিকভাবে দেখা যায়। কনা ঝাড়ু দিতে শুরু করলে, জিনিসটা দেখে প্রথম প্রথম ঘাবড়ে গিয়েছিল, তবে কিছু বলল না। এদিকে সুদীপ শয়ন থেকে উঠে দাঁড়িয়েছে এবং সকালবেলায় তার পিতা জগৎলাল তার সাথে কথা বলতে এগিয়ে আসছেন।
সুদীপ পিছনে তাকাতেই দেখল সিগারেটের প্যাকেট দেখা যাচ্ছে আবার জগৎলাল ধেয়ে আসছে। জগৎলাল এই জিনিসটা দেখলে সুদীপ কে মেরে ফেলবে এবং বাসা থেকে বের করে দিবে।
জগৎলাল ঢুকছে ডুকছে এমন অবস্থায় সে তার দামি ঘড়ি নিজ ইচ্ছায় খুব জোরে নিচে ফেলে দিল। এতে করে প্রচন্ড শব্দ হলো জগৎলাল থমকে দাঁড়ায় এবং সুযোগ নিয়েই সুদীপ সিগারেটের প্যাকেটটি ঢেকে রাখে।
ঘড়িটি নিচে পাওয়ার সাথে সাথে সেটি ভেঙে যায়। ওই প্রচন্ড শব্দে ওই রুমে তিন জনই স্তব্ধ হয়ে গিয়েছিল। কনা তার কাজ থামায় আর জগৎ ফটোকে দাঁড়িয়ে রয়।
জগৎকে দেখে সুদীপ ভীষণ চেঁচিয়ে বলল,
– বাবা দেখো দেখো এ কাজের ছেলে আমার এত দামি ঘড়ি ভেঙ্গে ফেলল।
কনা সুদীপের কথা শুনে কিছুই বুঝতে পারল না। সে ওই ঘড়ি এ পর্যন্ত ছুঁয়ে ধরেনি আর ওটা ভাঙ্গার প্রশ্নই উঠে না। সে কাতর কণ্ঠে বলে,
– না, বড়কর্তা আমি এটা ভাঙ্গিনি। দেখেন আমি ঝাড়ু দিচ্ছি ওই ঘড়ি হাত দেওয়ার কোন প্রশ্নই উঠে না।
– না, না তুই ভেঙেছিস। দেখ আমার দামি ঘড়ি এই বছরে নতুন কিনলাম। তোর সাধ্য আছে এটা কিনার?
দুজনের কথা শুনতে শুনতে জগৎলাল এর রাগের ত্যাজ বাড়ছিল। তার ছেলের দামি ঘড়ি এই বছরই হাজার টাকায় কিনেছিল সে। চোখের পলকে ভাঙ্গায় মনে মনে সেও ভীষণ ক্ষিপ্ত হল।
একপর্যায়ে জগৎ কনার ঘাড়টি টেনে ধরে তাকে বাহিরে আনে।
– তোর এত বড় সাহস এত দামি ঘড়ি ভাঙ্গলি!
– না বড়কর্তা আমি ভাঙিনি। মাথা ছুয়ে বলছি ওটা কিভাবে ভাঙলো আমি জানিনা।
– তুই ভেঙেছিস আর বড় বড় কথা বলিস। দাঁড়া তোরে আজ বাঁধবো। তুই যে ছোট জাতের। আমাদের জাত বুঝিস?
– জি বুঝি তবে ও ঘড়ি ভাঙ্গার কোন মতলব ছিল না মোর। বিশ্বাস করেন।
জগৎলাল কিছুই শুনো না। কনাকে বাহিরে নিয়ে এলো সে। তাকে এখন শাস্তি পেতে হবে তার কাছে জাতই বড়। যার যার ছোট সে ছোটই। তাকে বিশ্বাস করতে নেই, করলে বড় হতে চায়।
কনাকে পরে বাড়ির আঙিনায় আনা হলো। তার সব অনুরোধ অস্বীকার করে তাকে বাঁধলো আর তারপর তার ভাইয়ের মতো সেই কালের ন্যায়ের রশি, ছাবল আনা হলো আর তারপর শুরু হলো বাঁধাহীন মার। প্রতিটি মারে কনার গা জ্বলে যাচ্ছিল। মনে হচ্ছিল মার খেতে খেতে মরবে। একপর্যায়ে পানি চাইলে তাকে পানি দেওয়া হলো না
ঐদিন প্রায় চল্লিশটার মতো ছাবল মারা শেষ হলে কনাকে ছাড়া হয়। কনা তখন অজ্ঞান হওয়ার মত অবস্থায়। সন্ধ্যা পেরিয়ে তখন রাত হলে, সে তখনও আঙিনায় পড়ে। গা খুব জ্বালা করছিল।
সে রাত বুঝে অমাবস্যার রাত চিল। রাত চারিদিকে চোখ ধাঁধা অন্ধকারে পরিণত হয়। কেউ কিছু দেখতে পায় না। এ দুরবস্থায় চাটুয্যদের কেউই তাকে পানি বা খাবার দিতে এলোনা
রাতের অন্ধকারে ঘুম ধুয়ে আসছিল। প্রচন্ড ঘুমে চোখগুলো খোলা রাখা যায় না। চেতনার শেষ সময় সে মনে ভাবছিল যে একদিন তার ভাইও এ ব্রাহ্মণ দাপটে চাটুয্যদের হাতে মৃত্যুবরণ করেছিল। আজ সেও মার খেলো। তবে মারের ফলে তার ক্লান্তি হয়েছে বেশি। তাই ঘুম হবে গাঢ়। এমন ঘুম ঘুমাবে সে, যেন কোনদিনই ওই ব্রাহ্মণরা তাকে উঠাতে না পায়।
Discussion